• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ

সিসি নিউজ।। নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এ সময় ওই পথের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় আন্দোলনকারীরা চৌরঙ্গী মোড়ের চারদিকের সড়কে ব্যারিকেট তৈরী করে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব উর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ, ড্যাবের জেলা সভাপতি মো. সোহেলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোর্শেদ আজম, জেলা জিয়া পরিষদের আহবায়ক আবু সাদেক চৌধুরী, নীলফামারী মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী রাহাতুল জান্নাত প্রমুখ।

নীলফামারী মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘নীলফামারী মেডিক্যাল কলেজটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে কিছু জনবল ও অবকাঠামোগত ঘাটতি থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষাগুলোতে নীলফামারী মেডিক্যাল কলেজ বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বিশেষভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিক্যাল কলেজের মধ্যে পাশের হারে নীলফামারী মেডিক্যাল কলেজ প্রথম স্থান অর্জন করে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সাম্প্রতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দেশের কিছু সরকারি মেডিক্যাল কলেজ বন্ধের আলোচনা চলছে। যেখানে আমাদের প্রতিষ্ঠানও অন্তর্ভক্ত। কিন্তু এসব বিবেচনায় নীলফামারী মেডিক্যাল কলেজ কোনোভাবেই মানহীন তালিকায় আসতে পারে না।’

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘এই সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন দিয়ে ফিরে যাওয়া। তারা সেটি না করে নীলফামারীতে প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজটি নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। নীলফামারীর জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না।’

নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী উচ্চারণ করে জেলা বিএনপির সহসভাপতি মাহাবুব উর রহমান বলেন, ‘এমন সিদ্ধান্ত নেয়া হলে সেদিন থেকে নীলফামারী জেলা ব্লকেট ঘোষণা করে অচল করে দেওয়া হবে। সারা দেশের সঙ্গে বন্ধ করে দেয়া হবে, রেল পথ, সড়ক পথ ও আকাশ পথ।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ