• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ঈদকে সামনে রেখে ঈদের অন্যতম অনুসঙ্গ এই সেমাই তৈরি করে অসাধু ব্যবসায়ীরা চটকদার প্যাকেটে পুরে বাজারে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করতে দেখে ৩ টিকে জরিমানা করেছে।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর ভ্রাম্যমান আদালত সোমবার (১৭মার্চ) বিকেলে উপজেলার মির্জাপুরে মা ফুড কারখানায় অভিযান চালান। এসময় নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে সেমাই ও অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি করতে দেখে তিনি ওই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই দিন দিনাজপুর থেকে ভোক্তা অধিকারের বিশেষ টিম শহরে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে সেমাই তৈরির অভিযোগে সৌখিন সেমাই কারখানাকে ১০হাজার টাকা এবং লুৎফর সেমাই কারখানাকে ৫হাজার টাকা জরিমানা করেন। চটকদার মোড়কে বাজারজাতকারী এসব সেমাই কারখানার নোংরা পরিবেশে সেমাই তৈরির  কথা এবং জরিমানা খবর ছড়িয়ে পড়লে ভোক্তাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ব্যাপারে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা ভেজাল সেমাই খেলে শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানী ঘটতে পারে। এছাড়া পেটের পীড়াসহ কিডনী ও লিভারের সমস্যাও দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ