• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে ৩ বাংলাদেশী আটক

সিসি নিউজ।। সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ মার্চ গভীর রাতে ৫৬ বিজিবির একটি আভিযানিক দল পঞ্চগড় জেলার বোদা থানাধীন মালকাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৭৪/৪-আর হতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, বোদা থানার জগদ্বীস চন্দ্র রায় এর ছেলে শ্রী পরিতোষ কুমার (২৭), পরিতোষের স্ত্রী রাধিকা রানী (২৩) ও তার মেয়ে বৈষ্ণবী রানী (৩)। ৫৬ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আটককৃতরা আনুমানিক ২ মাস ১৫ দিন পূর্বে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে গমন করে। ১৯ মার্চ ভারত হতে বাংলাদেশে ফেরত আসার জন্য ভারতীয় দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশী দালাল চক্রের সাথে ২০,০০০/- টাকা চুক্তি করে। এ চুক্তির সুত্র ধরে তারা গতকাল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবির হাতে আটক হয়। পলাতক ২ জন বাংলাদেশী দালাল চক্রের সদস্যকে বিজিবি কর্তৃক আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহন করে ব্যক্তিগত ২টি মোবাইল ফোন (২টি সীমসহ), ২৩০০ ভারতীয় রুপি, বাংলাদেশী নগদ ২৭৮টাকা সহ বোদা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, তাদের মধ্যে ১ জন শিশুকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা কর্তৃক আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ