• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেছে সুশান্ত রায় (৪০) নামে এক হিন্দু যুবক। সে ফেসবুকে হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে আপত্তিকর পোস্টও করে। যা ছড়িয়ে পড়লে তৌহিদী জনতা নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও কটুক্তিকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলে।

এ অবস্থায় গত বুধবার রাত থেকে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। নীলফামারী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত সুশান্ত নীলফামারী জেলা সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোপাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ ‘নীলফামারী অনলাইন শপ’ নামে একটি ফেইসবুক গ্রুপ ইটজ সবুজ নামক আইডি থেকে উক্ত আপত্তিকর পোস্ট করা হয়। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের এক পর্যায়ে জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্ত সুশান্ত রায় কোনো নির্দিষ্ট এলাকায় বেশি সময় অবস্থান করছিলনা। এমনকি সে দেশত্যাগের উদ্দেশ্যে পাশ্ববর্তী জেলার সীমান্তবর্তী এলাকায় তার অবস্থান লক্ষ্য চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশের নজরদারির কারণে দেশত্যাগে ব্যর্থ হয় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ