সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ মার্চ) পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই দোওয়া এবং ইফতার মহিপিল অনুষ্ঠিত হয়। পূর্ব ছাতনাই উচ্চ দ্যিালয় মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠনে ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ তবিবুজ্জামান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশপাশি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রয়াত স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।