• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সাংবাদিককে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন: গ্রেফতার ১

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে আব্দুর রাজ্জাক (রাজা) নামে এক প্রবীণ সাংবাদিককে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) রাতে ডোমার পৌরসভার মডেল স্কুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক রাজা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী রাজা বলেন, দীর্ঘদিন ধরে মডেল স্কুল পাড়ার মশিয়ার রহমানের ছেলে রাসেল একই এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত। বিষয়টি নিয়ে উভয়ের সংসারে অশান্তি দেখা দেয়। এ নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মশিয়ার ও তার ছেলেরা দুই পক্ষের মীমাংসা করে দেওয়ার জন্য তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। আমি শারিরিকভাবে অসুস্থ থাকায় যেতে অনাগ্রহ প্রকাশ করলে তারা জোড়পূর্বক আমাকে মোটরসাইকেলে তুলে সেই এলাকায় নিয়ে যায়।

একপর্যায়ে পরকিয়ায় জড়িত নারীর বাবা তরিকুল ও মশিয়ারের পরিবারের লোকজন সাংবাদিককে খুঁটিতে বেঁধে ফেলে এবং মুখ বেঁধে নির্যাতন শুরু করে। এ সময় আমার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন তারা। পরে বিষয়টি জানতে পেয়ে এলাকাবাসী পুলিশের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও বলেন, আমাকে রক্ষা করতে গেলে স্বাধীন নামের এক যুবকও হামলার শিকার হন। পরে তাকেও স্থানীয়রা হাসপাতালে নেন। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কারো মন্তব্য পাওয়া যায়নি।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে তরিকুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে ডোমার পৌরসভার মডেল স্কুল পাড়া এলাকার মৃত বাঙ্গুরু মামুদের ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ