• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা, গ্রেপ্তার ১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ আলীর (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ আলীর সাথে জামাজমিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল পার্শবর্তী গুড়নই গ্রামের আব্দুলের ছেলে হিমেলদের সাথে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার আজাদ আলী গুড়নই বাজারে চা স্টলে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ ব্যাপারে আজাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ গুড়নই গ্রামের গোলাপ (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা গা ঢাকা দিয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ