সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থিসিস রাইটিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ইংরেজি বিভাগের আয়োজনে
অর্ধদিনের ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক ফ্যাকাল্টির ডীন প্রফেসর মো. জহুরুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. এ কে এম ওয়ালিউল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আশিকুল্লাহ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, ট্রেজারার লে. কর্নেল (অব.) মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, অতিরিক্ত রেজিস্ট্রার (ইনচার্জ) মেজর (অব.) নাসিম হোসেন, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. কাজী নাজমুল হকসহ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সকল শিক্ষকসহ তিন
শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শেষে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. এ কে এম ওয়ালিউল ইসলামকে সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
সেমিনারে থিসিস লেখার রীতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান আয়োজকরা।