• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৮ বছর পর এলাকায় ফিরেই গণসংযোগে সাবেক এমপি তুহিন

সিসি নিউজ।। ১৮ বছর পর নির্বাচনী এলাকায় ফিরে গণসংযোগে নেমেছেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সোমবার দিনব্যাপী ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।
এসময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী তামান্না ইয়াসমিন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।
এসময় তিনি বলেন,‘দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি জনগণের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা করবো’।
ডিমলা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ শেষে বিকালে তিনি জলাঢাকা উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
প্রসঙ্গত, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে। এক এগারোর সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। দীর্ঘ ১৮ বছর তিনি গত ২২ এপ্রিল দেশে ফিরেন। সে সময়ের ঢাকায় দায়ের হওয়া একটি মামলায় ২৯ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে ৮ মে জামিনে মুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ