• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে ৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

আত্রাই (নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি রুবেল নামে এক যুবকের। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। নিখোঁজ রুবেল উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা গ্রামের খলিল মন্ডলের ছেলে।

নিখোঁজ রুবেলের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধা ৬টার দিকে ব্যাবসায়ীক কাজে সাইকেল যোগে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেয় রুবেল। পরে সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হতে থাকলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন নিকটতম আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করতে থাকে। পরদিন বৃহস্পতিবার সকালে শাহাগোলা রেলওয়ে ষ্টেশন বাজারে খোঁজ নিতে গেলে পথিমধ্যে ময়েনের ব্রীজ নামক এলাকায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিষয় টি তার পরিবারের সদস্যদের অবগত করলে নিখোঁজ রুবেলের বাবা আত্রাই থানায় যোগাযোগ করেন এবং সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে নিখোঁজ রুবেলের স্ত্রীর সাথে কথা বললে তিনি জানান, ছোট সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মাঝে রয়েছি। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সম্ভব্য সকল যায়গায় খোঁজ নিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা সাধারণ মানুষ আমার স্বামী সামান্য কাঁচামালের এবং কলা ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে। তিনি আরও বলেন তার একটি সন্তান আছে। পুলিশ প্রশাসন তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তার স্বামী কে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা তার ।

এ ব্যাপারে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি দুঃখজনক। আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন বলেন, আমরা বিভিন্নভাবে তার সন্ধান করার চেষ্টা করছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ