খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিন ব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মো: কামরুজ্জামান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভা এবং বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সহজে সেবা প্রাপ্তির বিষয়টি গুরুত্ব পায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খানসামায় ভূমি মেলার উদ্বোধন
by
Tags: