• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিবেক বিক্রি করে অন্ধ সমর্থন নয়: সারজিস

Oplus_131072

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “বিবেক বিক্রি করে দলের প্রতি অন্ধ সমর্থন কিংবা মার্কার দাসত্ব করে নিজেকে বন্ধক রাখবেন না,” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যে নেতারা শুধু পকেট ও স্বার্থ দেখেন, তারা কখনও উন্নয়ন করতে পারেন না। এককভাবে একটি দল বা মার্কায় অন্ধভাবে ভোট দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সচেতনভাবে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। যারা অনিয়ম, দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং ঘুষ ছাড়া কোনো কাজ করে না তাদের বয়কট করতে হবে। এরা যে দলেরই হোক, তাদের মুখোশ উন্মোচনে সবাইকে সাহসী হতে হবে।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমামুর রশিদ ইমনসহ দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সারজিস আলম খানসামা বাজারে গণসংযোগে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ