• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উড়োজাহাজ দুর্ঘটনা: একমাত্র জীবিত ১১ নম্বর সিটের যাত্রী

সিসি নিউজ ডেস্ক।। গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক।

সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ কমিশনার জানান, উদ্ধার হওয়া ওই যাত্রী ছিলেন উড়োজাহাজের ১১এ নম্বর আসনে। দুর্ঘটনার পর তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লন্ডনগামী উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানায়, উড়োজাহাজে ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন উড়োজাহাজকর্মী।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজের পেছনের অংশ নিচের দিকে ঝুঁকে পড়ে এবং হঠাৎ মাটিতে আছড়ে পড়ে। উড়োজাহাজটি পড়ে যায় বিমানবন্দর-সংলগ্ন মেঘানি নগর এলাকায়।

আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ পরিবহনমন্ত্রী কে রামমোহন নাইডু। প্রাথমিকভাবে তিনি জানান, দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। তবে কিছু সময় পর পুলিশ কমিশনার মালিক বলেন, ঘটনাস্থলে একজন যাত্রীকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

উড়োজাহাজ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ