• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়িসহ চালক ও সহযোগী আটক

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িচালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আব্দুল আজিজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। গাড়িটি ঢাকায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের বাসায় ঈদের খাবার পৌঁছে দিতে যাচ্ছিল বলে জানা যায়।

গাড়িটি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা সেটিকে ধাওয়া করেন। পরে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল পেট্রলপাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটি আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ