• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

নীলফামারী জেলা কারাগারে ডেঙ্গু প্রতিরোধে মশানিধন শুরু

সিসি নিউজ।। নীলফামারী জেলা কারাগারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী মশানিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেল সুপার মো. রফিকুল ইসলাম।

কারা সূত্র জানায়, দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজন পর্যায়ে পৌঁছেছে। এ পেক্ষাপটে কারাগারে আটক বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিৎ করতে কারাগার ও আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, জৈব রাসায়নিক স্প্রে, ড্রেন ও স্থায়ী জলাবদ্ধ স্থানে লার্ভানাশক প্রয়োগ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী।

জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘কারাগার একটি ঘনবসতিপূর্ণ পরিবেশ। তাই এখানকার প্রত্যেক বন্দী ও কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। শুধু অভিযান নয়, সতর্কতাও জরুরী। আমরা এক সপ্তাহজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশপাশি বন্দীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেব’।

তিনি জানান. এ অভিযানে কারা কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পাশি পৌরসভা, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্কাউট, কাব দলের সদস্যসহ স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা প্রদান করছে। সপ্তাবব্যাপী কার্যক্রমে কারাগারের প্রতিটি সেল, বারান্দা, রান্নাঘর, শৌচাগার, ড্রেন ও জলাবদ্ধ স্থান সমূহে বিশেষ অভিযান পরিচালিত হবে। এছাড়া কারাগারের আশেপাশে এলাকায় এ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ