• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোগীর মৃত্যু: দুই ক্লিনিককে জরিমানা, ওটি সিলগালা

সিসি নিউজ।। রংপুরে অপচিকিৎসায় এক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা এবং ৪ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রংপুর নগরের ধাপ এলাকার ‘বাংলাদেশ হাসপাতাল’ ও ‘রেইনবো ক্লিনিক’ নামের প্রতিষ্ঠান দুটিতে এই অভিযান চালানো হয়। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেশকাতুল আবেদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। সেখানে ছিল না প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল। নোংরা ও অনিরাপদ পরিবেশে চালু ছিল অপারেশন থিয়েটার। এসব অনিয়মের দায়ে বাংলাদেশ হাসপাতাল ও রেইনবো ক্লিনিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সিলগালা করা হয় উভয় ক্লিনিকের অপারেশন থিয়েটার।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, ‘রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে দেখা গেছে, এই দুই ক্লিনিকে চরম অনিয়ম চলছে। জনস্বাস্থ্য রক্ষায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।’

রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, ‘অপচিকিৎসা ও অননুমোদিত কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না। জনস্বাস্থ্য নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।’

স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মেশকাতুল আবেদ বলেন, এ ধরনের ক্লিনিকে সাধারণ মানুষ যাতে চিকিৎসা না নেয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ