• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ।। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা
স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিগ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মফিদুল আলম খান। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-
সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন, রাজু পারভেজ, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততায় দেশে একের পর এক সহিংসতা, হামলা ও গুম-খুনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা
হচ্ছে’।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আলী, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ