• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর চার শহিদের স্মরণে বৃক্ষ রোপণ

সিসি নিউজ।। নীলফামারী জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন চার জন। ওই চার শহিদের স্মরণে চারটি বৃক্ষ রোপন করেছে জেলা প্রশাসন।

শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাঁর কার্যালয় চত্বরে এসব বৃক্ষ রোপন করেন । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর কর্মপষিদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জাতীয় নাগরিক পাটির (এনসিপি) সদস্য আখতারুজ্জামান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইয়াসিন আলী, নীলফামারী বন কর্মকর্তা রেজাউল ইসলাম, শহিদ রুবেলের বাবা রফিকুল ইসলাম প্রমুখ।

ওই চার শহিদের মধ্যে শহিদ রুবেল স্মরণে বকুল গাছের চারা, শহিদ নাঈম স্মরণে আমলকি, শহিদ সাজ্জাদ স্মরণে আগর গাছ ও শহিদ কালাম স্মরণে লটকন বৃক্ষের চারা রোপণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, গণঅভ্যুত্থানের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি অংশে জেলার চার শহিদ স্মরণে এসব বৃক্ষ রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ