• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :

একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, ক্লাস ১৫ সেপ্টেম্বর

সিসি নিউজ।। চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে এবং ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা থেকে এই তথ্য জানা গেছে। শিক্ষার্থীদের অনলাইনে ফলের ভিত্তিতে আবেদন করতে হবে এবং এই প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে।
আবেদনের সময়সূচি

প্রথম পর্যায়:

৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে।

আবেদন যাচাই-বাছাই:

১২ আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে।

পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন:

১৩ ও ১৪ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে।

পছন্দক্রম পরিবর্তন:

১৫ আগস্ট ভর্তি-ইচ্ছুকেরা তাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।

প্রথম পর্যায়ের ফল প্রকাশ:

২০ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

নির্বাচন নিশ্চায়ন:

ফল প্রকাশের পর ২২ আগস্ট রাত ৮টার মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের তাদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে এবং নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে।

দ্বিতীয় পর্যায়ের আবেদন:

দ্বিতীয় পর্যায়: ২৩ থেকে ২৫ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে।

দ্বিতীয় পর্যায়ের ফল ও প্রথম মাইগ্রেশন:

২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল এবং প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন:

২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন:
তৃতীয় পর্যায়: ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে।
তৃতীয় পর্যায়ের ফল ও দ্বিতীয় মাইগ্রেশন: ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন: ৪ আগস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ