• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১২ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

সিসি নিউজ।। নীলফামারীতে এক যুগ পর কবর থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে ওই দেহাবশেষ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানার উপ-পরিদর্শক সজীব সাহা, মৃত আবু বকরের ছেলে লিটন রহমান ও সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ।

পুলিশ জানায়, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামী করে নীলফামারী আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালদের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের মৃতদেহের দেহাবশেষ উত্তোলন করা হয়। পরে তা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়।

নিহতের ছেলে লিটন রহমান অভিযোগ, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তার বাবা আবু বক্কর ছিদ্দিককে পরিকল্পিত ভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে ওই হত্যাকান্ড সংগঠিত হয়। সে সময়ে অনুকুল পরিবেশ না থাকায় গত বছরের ৩ নভেম্বর আদালতে হত্যা মামলা দায়ের করেন তিনি। ২০২ জনের মধ্যে ওই মামলার প্রধান আসামী সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ