সিসি নিউজ।। পৌরসভার কাজের গতি বাড়াতে ১০ কর্মী পেল বাইসাইকেল। মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান প্রমুখ। পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, কর্মীদের যাতায়াতের সুবিধা এবং পৌরসভার কাজে গতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। কর, পানি সরবরাহ, প্রকৌশল ও স্বাস্থ্য শাখার ১০ জন কর্মীর মাঝে বিনামূল্যে এসব বাইসাইকেল প্রদান করা হয়।