• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসের ধাক্কায় খুলে গেল ট্রাকের ৪ চাকা, হেলপার নিহত

সিসি নিউজ।। রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ভুট্টার বীজবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৪৪৮২) রুফ ক্রপ কেয়ার লিমিটেডের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির পিংকি বাচ্চু পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৯৭২) যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকটির চারটি চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সার্ভিস লেনে ঢুকে যায়।

এ ঘটনায় বাসের সহকারী সুজন মাথায় গুরুতর জখম পান। ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বড়দরগাহ হাইওয়ে পুলিশ তাঁকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মধ্য সাদুল্যা ফকিরপাড়া গ্রাম।

এ বিষয়ে ওসি উমর ফারুক বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর রেকারের মাধ্যমে বাস ও ট্রাক সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ