• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা জন্মাষ্টমী।

শনিবার (১৬ আগস্ট) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার উদ্যোগে পাকেরহাট চরণকালী মাঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা, গীতা পাঠ ও প্রসাদ বিতরন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা।
উৎসব উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম এবং ধর্ম-অধর্মের চিরন্তন লড়াইয়ের শিক্ষা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ