• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরে নবজাতকের মৃত্যু: অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। শরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ এক নবজাতককে ঢাকায় নিয়ে যেতে পারেনি। এতে চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়। জেলার সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে সবুজ দেওয়ানের নেতৃত্বে অ্যাম্বুলেন্সকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল রাতে মৃত শিশুটির বাবা নূর হোসেন সরদার সবুজ দেওয়ান ও তাঁর বাবা আবু তাহের দেওয়ানসহ চারজনের নাম উল্লেখ করে পালং মডেল মামলা করেন।

আজ দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে সবুজ দেওয়ানকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ