• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজের ১৪ ঘন্টা পর ব্রিজের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জের সনকা বাজারের পূর্বে ব্রিজের পাশে হাসিবুল (১৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ আগষ্ট শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজারের পূর্বে ব্রিজের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসিবুল ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মৃতের বড় ভাই ফেরদৌস জানান, মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং তার মৃগী রোগ ছিল। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে হাসিবুল নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর শনিবার ভোরে সনকা ব্রিজের পাশে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদেরকে খবর দেয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, সনকা এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় ইউপি সদস্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ