• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকে আগুন

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রোববার বিকেলে হিলি স্থলবন্দরের ভেতরের ৩ নম্বর গুদামের সামনে ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।

মা এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের আবুল বাসার বলেন, ‘আমরা ভারতের বিহার রাজ্য থেকে ৪০ টন ব্লিচিং পাউডার আমদানি করে বন্দরের ৩ নম্বরে গুদামে রেখেছিলাম এবং সকাল থেকে তিনটি ট্রাকে আমরা সেগুলো বিক্রি করেছি। বিকেলে আরও একটি ট্রাকে শ্রমিকেরা ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় কীভাবে যে আগুন লেগেছে, আমরা বলতে পারছি না। আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম বলেন, ‘আমরা হিলি পোর্টে আগুন লাগার খবর পেয়ে ৩টা ৫০ মিনিটে আসি। এরপর বন্দরের ভেতরে এসে দেখি, একটি ট্রাকে ব্লিচিং পাউডার, সেটাতে আগুন লেগেছে। আমরা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ