• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতিবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

সিসি নিউজ।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল ডাঙ্গারহাট এলাকার ফাহিম (২৫) এবং সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পীরপুকুর এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৬) । সোহাগ (২৭) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী বাইপাস সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। বিপরীত দিক থেকে আসছিল আরও একটি মোটরসাইকেল। ঘটনাস্থলে পৌঁছলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন যুবকের মোটরসাইকেলটি পাশের গাছে ধাক্কা লাগে। এতে সবুজ ও ফাহিম ঘটনাস্থলেই মারা যান। সোহাগ নামের অপর একজন আহত হন। তবে অপর মোটরসাইকেল আরোহী অক্ষত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে অফিসার পাঠিয়ে লাশ উদ্ধার করে যোগাযোগ সচল করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ