• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে যাওয়া সেই ছিনতাইকারী গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে মো. রিপন (৩০) নামের ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যায়। এ সময় ওই ছিনতাইকারী কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

একই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন এডিসি সুমন রেজা। ছিনতাইকারীকে পালাতে দেখে এডিসি রেজা গাড়ি থেকে নেমে সেই ছিনতাইকারীকে আটক করতে যান। তখন ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। এতে এডিসি রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

পরবর্তীতে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। রিপনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় আরও চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর মো. রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ