• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভুয়া ডিগ্রি দেখিয়ে চেম্বার খুলে চিকিৎসা, তিন মাসের কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রি লাগিয়ে অবৈধভাবে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩১) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চেম্বার ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার লতাবর গ্রামে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান চলে।

কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।

ইউএনওর কার্যালয় জানায়, উপজেলার লতাবর গ্রামে একটি চেম্বার খুলে বসে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক দাবি করে স্থানীয় বাসিন্দাদের অপচিকিৎসা দিয়ে আসছেন হাসিবুর রহমান। তাঁর ভুয়া চিকিৎসায় ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা—এমন অভিযোগে আজ পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও জাকিয়া সুলতানা। ভ্রাম্যমাণ আদালতকে ডিগ্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন হাসিবুর।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, অবৈধভাবে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যনিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ