• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে নীলফামারী ফুটবল দল চ্যাম্পিয়ন

সিসি নিউজ।। ‘জাতীয় চ্যাম্পিয়নশীপ’ ফুটবলে নীলফামারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পঞ্চগড় ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে।
দুটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন নীলফামারী দলের আলিফ নুর। এছাড়া মোরসালিন ও মুজিবুর রহমান একটি করে গোল করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হোসেন জানান, চ্যাম্পিয়ন দলকে ১০হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। তারুণ্যের উৎসব ঘিরে ও নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওই খেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ