নীলফামারীতে ভোক্তা অধিকার অভিযানে দুইজন ব্যবসায়ীর জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর )দুপুর ১২.০০ টায় জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারে অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলমের নেতৃত্বে অভিযানে গোলমুন্ডা বাজারের রাসায়নিক সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিনকে সারের মুল্য তালিকা টাঙানো না থাকার অভিযোগে ৫ হাজার টাকা ও হোটেল ব্যবসায়ী কাজলকে খাবারে হাইড্রোজ মেশানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করে রসিদ প্রদান করা হয়। অভিযান শেষে ভোক্তা অধিকার কর্মকর্তা সামসুল আলম বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাঁরা অভিযান পরিচালনা করছেন। তবে, অভিযোগ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন ও নিশ্চিত করার প্রয়োজনে তাঁরা মাঝে মাঝে এ অভিযান পরিচালনা করে থাকেন। ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে যথাযথ প্রমান রেখে তিনি অভিযোগ করার জন্যে উপস্থিত উৎসুক জনতাকে উৎসাহিত করেন।

Posted

in

by