• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিসি নিউজ।। রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পীরগাছা রেলস্টেশনের উত্তর পাশে পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফলে লালমনিরহাট-সান্তাহার রুটের বামনডাঙ্গা থেকে কাউনিয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২ নম্বর লাইনে অবস্থান করে।

ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘আপাতত ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজে লোক আসছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ