• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমার থানার ওসির বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে ডোমারবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সমাবেশ।

বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা মো. সোহেল রানা, তুহিন ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি।

সমাবেশে বক্তারা বলেন, এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি দেন। এরই প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণ দাবি জানায়।

বক্তারা অভিযোগ করেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রূপার পক্ষে অবস্থান নিয়ে ওসি সাংবাদিক হিল্লোলকে হুমকি দেন। এছাড়া ওসির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা গ্রহণ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা অনতিবিলম্বে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলামের অপসারণ দাবি জানান।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সাংবাদিকের সাথে আমার কিছু হয়নি। ২ দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রূপার বাড়িতে স্থানীয়দের নিয়ে মব সৃষ্টি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিল। আমি সেটা নিয়ে সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম, মব সৃষ্টি করে কোনো সমস্যা হলে এর দায় আপনাকে নিতে হবে। এভাবে বলার কারণে সাংবাদিক লোকজন নিয়ে মিছিল করেছে। সমস্যা নেই, তার কাজ সে করেছে, আমার কাজ আমি করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ