• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ২টি ট্রান্সফরমাসহ নেসকোর চোরাই মালামাল উদ্ধার, আটক ১

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে এক গুদামঘর থেকে ২টি ট্রান্সফরমাসহ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গুদামঘরের মালিক আমিনুল ইসলাম (৫০) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম একই এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে।  উদ্ধার হওয়া ওইসব বৈদ্যুতিক মালামালের  মূল্য  আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত গুদামঘরে তল্লাশি চালায় সৈয়দপুর থানা পুলিশের একটি দল। ওইসময় ওই গোডাউনের ভিতরে কাগজপত্র বিগীন একটি বড় ট্রাকে থাকা ২টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে তা জব্দ করা হয়। আটক করা হয় মোঃ আমিনুল ইসলামকে।
বিষয়টি জানার পর ঘটনাস্থলে ছুটে যান নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশের উদ্ধার করা ওই মালামালগুলো সৈয়দপুরের নেসকোর। মাস খানেক আগে সেগুলো চুরি হয। সেই সময় এ ব্যাপারে অভিযোগও দেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করে আমিনুল হকের বাসার পাশে একটি গুদামঘরে সংরক্ষণের চেষ্টা করছে। ওইসময় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে গেলেও মুল হোতা আমিনুল হক আটক হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ