• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সীমান্তে পূজা মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার

বিশেষ প্রতিনিধি, ফুলবাড়ী।। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জানা গেছে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা মণ্ডপসহ সীমান্ত এলাকায় মোট ৫৪টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার্থে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি টহল দলগুলো এসব পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
এদিকে গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রংপুর ব্যাটালিয়ন ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি। এসময় তিনি পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি বলেন, শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে পারে সেই জন্যে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর। আমরা পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, আমি রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার হিসেবে আমার অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান পূজা মন্ডপগুলো পরিদর্শন করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন, পিএসসি, পরিচালক অপারেশন লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ