• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হামলার প্রতিবাদে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি শুরু

সিসি নিউজ ডেস্ক।। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর আগে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল তারা।

তিন দফা দাবিতে আজ রোববার বিকেলে রাজধানীর শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ৷

সদস্যসচিব বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। এর প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে সারা দেশের ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। আমরা পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি এক দিন এগিয়ে নিয়ে এসেছি।’

এর আগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বেলা দেড়টার দিকে পুলিশের অনুরোধে তাঁরা প্রেসক্লাবের সামনে থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। তবে জোটের একটি অংশ প্রেসক্লাবের সামনেই অবস্থান ধরে রাখে।

শিক্ষক-কর্মচারীদের এই অংশকে বেলা ২টার দিকে প্রেসক্লাবের সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে চলে যেতে বলে পুলিশ। তাঁরা তা না করায় একপর্যায়ে তাঁদের ছাত্রভঙ্গ করতে বেশ কিছু সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। তাঁদের লাঠিপেটাও করা হয়। ব্যবহার করা হয় জলকামান। এতে কয়েকজন শিক্ষক গুরুতর আহত হন।

গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ায় অন্তর্বর্তী সরকার। ৫ অক্টোবর এ ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।

পরদিন ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তাঁরা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ