• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ 

সিসি নিউজ।। ঢাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষকরা। গতকাল সোমবার বেলা ৩টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।  ‘সৈয়দপুর উপজেলা  স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে একটি শিক্ষকদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই সমাবেশস্থানে এসে মিলিত হয়।
এদিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর  উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়। সৈয়দপুর উপজেলা  স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ চলাকালে বক্তব্য বলেন ফোরামের সাধারণ সম্পাদক আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  রেজাউল করিম রেজা, উত্তর সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মেদ আলী, আসমতিয়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম, রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর প্রভাষক আলমগীর সরকার, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী, পালইট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক রাজিব উদ্দিন, উত্তর সোনাখুলি দাখিল মাদরাসার শিক্ষক শফিউল ইসলাম। সঞ্চালনা করেন খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম
সমাবেশে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশী হামলার বিচারসহ শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে ও শিক্ষকরা রাজপথ ছাড়বে না। দাবি আদায় করে তবেই ঘরে ফিরবে বলে হুশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ