• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

সিসি নিউজ।। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবীসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় শহরের গাছবাড়ি থেকে মশিউর রহমান ডিগ্রী কলেজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার  দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারে সভাপতিত্বে ঘন্টাব্যাপী  মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট  আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোন্তাকিম, নীলফামারী সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ।  এছাড়া ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর  উপজেলা আমিরগন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাঁচ দফা দাবি শুধু জামায়াতে দাবি নয়, এই দাবি আজ গোটা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গণ দাবিতে দাবিতে পরিণত হয়েছে। তাই  আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে। তা না হলে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ