• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। নীলফামারী পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। এসময় নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা প্রমুখ।
বক্তারা সুস্থ জীবন ও স্বাস্থ্যকর সমাজ গড়তে টেকসই স্যানিটেশন ব্যবস্থা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্ব প্রদান করেন।
কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুধিসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ