• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

সিসি নিউজ।। নীলফামারীতে দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে দেড় শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেণ্টারে সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভায় ওই শপথ গ্রহন করেন তারা। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সভার আয়োজন করে।
আলোচনা সভায় সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন সনাকের সাবেক সভাপতি তাহমিনুল হক ববী, সহ-সভাপতি শামীমা হক, ভুবন চন্দ্র রায়, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, শিরিন বানু, ফওজিয়া ইয়াসমিন জলি, টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা, এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের নানা দিক তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতের সেবাদানে অনিয়ম ও ঘাটতিগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত অধিপরামর্শ সভা ও পর্যবেক্ষণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব। প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে তথ্য নিয়মিত হালনাগাদ এবং প্রকাশ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত করা, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে সময়মতো সেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরামর্শ বক্স স্থাপন এবং ভূমি অফিসে হয়রানি প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন এসময়।
সভায় সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যা- সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স (এসিজি) গ্রুপের দেড় শতাধিকজন অংশ নেন। তাদের মধ্যে ২৭ জন অংশগ্রহণকারী স্থানীয় পর্যায়ে তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রমের সফলতা, অভিজ্ঞতা, শিখন, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় তুলে ধরেন।
শেষে সনাক সনাক সভাপতি মো. আকতারুল আলম উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ