• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটে বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে পাকেরহাট সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার ও আব্দুল ওয়াহেদ শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ