• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
হাজারীহাটমোহাম্মাদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক  মো. আবুল কালাম  ওরফে কালার সভাপতিত্বে মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি এবং হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, শ্বাষকান্দর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসার মাওলানা শেখ  মো. একরামুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুনগতমান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়েছে।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক,  কয়ানিজপাড়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন শাহ্, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. সামসুল হকসহ উপজেলার সকল স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ