সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় সহ-সম্পাদক আহম্মেদ বাকের বিল্লাহ মুন ব্যাপক গণ-সংযোগ করছেন।
গণ-সংযোগের অংশ হিসাবে গত ২ দিন ধরে তিনি তার নির্বাচনী এলাকা ডোমার-ডিমলা উপজেলায় মোটর সাইকেল শো-ডাউন করেছেন। শত শত মোটর সাইকেলে করে তার একান্ত অনুসারী বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে দুই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন মোড়ে মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন। তার এ মোটর সাইকেল শোভাযাত্রায় ধানের শীষের পক্ষ্যে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
তিনি জানান, নীলফামারী-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। তিনি ২০১৮ একাদশ সালের নির্বাচনে প্রার্থী হিসাবে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছিলেন। তাই তিনি এবারের নির্বাচনে নিজেকে প্রার্থী হিসাবে নির্বাচন করতে চান। দল যদি নির্বাচনে তাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় তাহলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।