সিসি নিউজ।। শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা হয়।
নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘গতকাল রোববার নাসিমার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে আজ সোমবার সকালে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। অটোরিকশায় ডামুড্যা থেকে শরীয়তপুর সদরে যাওয়ার পথে মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর।’