• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সিসি নিউজ ডেস্ক।। বগুড়ায় দুই শিশুসহ এক মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর ওই মা আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন খলিশাকান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তাঁদের দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাদিয়া বঁটি দিয়ে তাঁর দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। এরপর তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আত্মহত্যা করেন। এ সময় তাঁর স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়েছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘর থেকে রক্তমাখা বঁটি উদ্ধার করেছে।

এ ছাড়াও তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহাদত হোসেন একজন সেনাসদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন তিনি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ