• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওজন যন্ত্র যাচাইয়ে খানসামায় অভিযান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাছ বিক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের ন্যায্যতা নিশ্চিত করতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে ওজন মাপার যন্ত্র যাচাই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই’র কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন মাপার যন্ত্র পরীক্ষা করা হয় এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। নিয়মিতভাবেই এ ধরনের অভিযান চলবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ