• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পে স্কেল বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ 

সিসি নিউজ।। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলের মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সহযোগিতায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর রেলওয়ে কারখানা, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
রেলওয়ের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাধারণ সরকারি কর্মচারীরা সমাবেশে বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়।
এতে ১২ টি গ্রেডে ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা, ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে।
এসব দাবি যথাসময়ে মানা না হলে সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মবিরতির মাধ্যমে অচল করে দেয়া হবে। এমনকি কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ