• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

বিপিএলে দল পেলেন সৈয়দপুরের দুই পেসার

সিসি নিউজ।। বিপিএলে দল পেলেন সৈয়দপুরের দুই পেসার। রবিউল হক ও আব্দুল গফফার সাকলাইন দুইজনকে একই দলে নিয়েছে উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল খেলোয়াড় তালিকার ‘ডি’ ক্যাটাগরির ১৯ নম্বরে নাম ছিলো সাকলাইনের। রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ ফর্মে থাকার কারণে দলগুলো তাকে নেয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। ১৮ লাখের ভিত্তি মূল্য সাকলাইনকে নিতে নোয়াখালী, সিলেট ও রাজশাহী মধ্যে দরকষাকষি শুরু হয়। শেষ পর্যন্ত ৪৪ লক্ষ টাকায় জিতে যায় রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত পারফর্ম করে আসছেন রবিউল হক। আজ প্রথম শ্রেনির শততম ম্যাচে পেলেন সুখবর। ‘ই’ ক্যাটাগরিতে থাকা রবিউলকে নিতে রাজশাহী প্রথম ডাক তুলে এরপর আগ্রহ দেখায় ঢাকা। তবে রবিউলের ঠাঁই হয় রাজশাহীতে। ১৮ লক্ষ টাকায় বিক্রি হোন এই পেসার৷ সৈয়দপুরে রবিউল হকের বাসা কয়নিজপাড়া এলাকায় ও পুরাতন বাবুপাড়ায় থাকেন আব্দুল গফফার সাকলাইন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ