• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে অবসরে যাওয়া ১৬ ইউপি সচিবকে সংবর্ধণা

সিসি নিউজ।। বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে অবসরে যাওয়া ১৬জন প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে নীলফামারী জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির উদ্যোগে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বিনোদন কেন্দ্র ওসমানীয়া উদ্যানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।
অবসরপ্রাপ্তরা হলেন আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, মেহের আলি, নজরুল ইসলাম, মাহফুজার রহমান, শাহ জাহান আলী, সুলতান আহমদ, খয়রাত আলী, জামিয়ার রহমান, অতুল চন্দ্র রায়, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, আবু তালেব, আব্দুর রহমান, মোকবুলার রহমান ও মকবুল হোসেন।
জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম জানান, আমরা গর্বিত আমাদের সিনিয়র সহকর্মী যারা অবসরে গিয়েছেন তাদের সংবর্ধনা দিতে পেরে। কারণ আমরাও একদিন অবসরে যাবো।
যারা চাকুরী থেকে চলে গেলেন তাদের সম্মান জানানোর মধ্য দিয়ে তারেদ স্মরণীয় করে রাখা হলো।
তিনি বলেন, বিদায় বেলায় তাদের একটি করে জায়নামাজ, একটি করে মানপত্র ও একটি মানপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ