• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |

বেকারিতে পোড়া তেল ও রঙ ব্যবহার করায় নীলফামারিতে জরিমানা আদায়

সিসি নিউজ।। রঙ ও পোড়া তেল ব্যবহার করায় নীলফামারীতে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সততা নামে একটি বেকারি থেকে। রবিবার দুপুরে (৭ ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদরের কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব উপস্থিত ছিলেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, রঙ ও পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় বেকারিতে। আইন অনুযায়ী ওই বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। বলেন, বেকারি কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ